1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭,২৮ ও ২৯ জানুয়ারি তিনদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭,২৮ ও ২৯ জানুয়ারি তিনদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে হাজারো ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় তীর্থভূমিতে। মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মহতী ধর্মসভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তন, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, পূজা-অর্চনা, অন্নপ্রসাদ বিতরণ, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শন। সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি আয়োজন সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, প্রবীর বিশ্বাস, সৈকত বড়ুয়া, বাপ্পা দাশ ও সনাতন মুহুরী। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল মজুমদার, সাধারণ সম্পাদক রকি মজুমদার, সহ-সাধারণ সম্পাদক রাজীব দাশ, অর্থ সম্পাদক বাপ্পা দাশ, সহ-অর্থ সম্পাদক শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক রনি মজুমদারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন। উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভক্তদের উপস্থিতি ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মহোৎসবের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট