1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

ইপিজেডে চৌধুরী মিনি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইসরাফিল খসরু….

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

 

গত পরশু দিবাগত রাত ২:১৫ মিনিটে নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ইপিজেড মোড়ে অবস্থিত চৌধুরী মিনি সুপার মার্কেটে একাধিক দোকান ভস্মীভূত হলে আজ বিকেলে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু উক্ত অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে মার্কেটের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে, সৃষ্টি হয় চরম আতঙ্ক।

স্থানীয়রা দ্রুত খবর দিলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

সোমবার (২৩ফেব্রুয়ারি) বিকালে ঘটনাস্থল পরিদর্শনে ইসরাফিল খসরুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল,চৌধুরী মিনি সুপার মার্কেটের সদ্য নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক , বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সাদ উদ্দিন চৌধুরী, ৩৮ নং ওয়াড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন,লিটন চৌধুরী,৩৯ নং ওয়ার্ড বিএনপির মিজানুর রহমান পারুল, মীর ইফতেখার চৌধুরী অঙ্গসংগঠনেরনেতৃবৃন্দ, বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইসরাফিল খসরু ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মার্কেট এলাকায় আধুনিক অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বাণিজ্যিক এলাকায় নিয়মিত বৈদ্যুতিক লাইনের তদারকি, ফায়ার সেফটি মহড়া ,ফায়ার সার্ভিসের জরুরি সরঞ্জাম নিশ্চিত না করলে ভবিষ্যতেও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট