
কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।সভায় সংগঠনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও প্রিয় সহকর্মীবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম যেভাবে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে পরিচালিত হচ্ছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ চালিয়ে যেতে হবে।আগামী ২০ তারিখের অনুষ্ঠান নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি যেন কোনোভাবেই মিস না হয় এবং সবাই মিলে সুন্দর, সফল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা যায়—সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।সভা শেষে সবাই সম্মিলিতভাবে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
✍️ রিপোর্ট: নার্গিস আক্তার মুন্নি
জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ জেলা ইউনিট