1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :

সাপোর্টিং মিনিংফুল ইনক্লুসিভ লানিং এনভায়রনমেন্টাস ফর পারসন উইথ ডিজেবিলিটিস (স্মাইল)” এর উদ্যোগে নর্থ আমেরিকান হিউমেনিটিরিয়াল এইড এন্ড রিলিফ ( নাহার) এর অর্থায়নে ১৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর শিশু একাডেমী মিলনায়তনে বিকেল ৪.০০ ঘটিকায় আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন এর সভাপতিত্বে এবং সিডিসির নির্বাহী পরিচালক ও স্মাইল প্রজেক্ট ম্যানেজার লুৎফুন্নেসা রূপসার সঞ্চালনায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ প্রদান অনুষ্ঠানটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজ সেবা সহকারী পরিচালক জনাব জসীম উদ্দিন, নাবা নাসিমা বানু সভাপতি সিডিসি,জনাব মোহাম্মদ আলী শিকদার নির্বাহী পরিচালক স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন। জনাব জনি রোজারিও, প্রোগাম ম্যানেজার, ওয়াল্ড ভিশন, কর্ণফুলী এরিয়া,চট্টগ্রাম, জনাব জোবায়ের ফারুক লিটন, নির্বাহী পরিচালক, উপকুল, জনাব মুহাম্মদ মাজিদুল হক, প্রোগাম ম্যানেজার, রেডি সংস্থা, জনাব বাবল চৌধুরী, হোপ ফাউন্ডেশন, জনাব মোসলেহ উদ্দিন বাহার, গণমাধ্যম কমী, জনাব আহসান রায়হান, রুবেল, যুগান্তরসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা : শাহাদাত হোসেন বলেন প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের একটি অংশ তাদের সুযোগ সুবিধা আমাদেরকেই নিশ্চিত করতে হবে, তারা যাতে সঠিক সময়ে তাদের প্রাপ্তিটুকু পায় সে বিষয় নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আজকের এ আয়োজন অত্যন্ত সুন্দর এবং ব্যাপক গুরুত্ব বহন করে আমি এ মহতি উদ্যোগে আপনাদের সাথে আছি এবং থাকবো। তিনি সায়মা নামে এক প্রতিবন্ধীব্যক্তির স্বামীর কিডনি জনিত অসুস্থতায় চিকিৎসা সেবার জন্য ২৫০০০/ সহযোগিতা করেন এবং উক্ত সংস্থাগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, কৃত্রিম পা, স্ট্যান্ডিং ফ্রেম, এলবো ককাপ, ওয়াকার, হেয়ারিং এইড, নগদ সাহায্য, স্পেশাল চেয়ার, টয়লেট হুইল চেয়ার সহ সর্বমোট ৩৫ জনকে এ উপকরণ দেয়া হয়েছে। মেয়র মহোদয় এর হাতে উপকরণ বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট