1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম, চট্টগ্রাম, ফতেয়াবাদে শ্রদ্ধা, আস্থাশীল ভক্তবৃন্দ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে মহা–ধুমধামে উদযাপিত হতে যাচ্ছে শ্রীমন্দির প্রতিষ্টার ২১তম বার্ষিকী, আচার্য ড. শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১২২ তম আবির্ভাব উৎসব, এবং শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, চট্টগ্রামের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ২০২৫।
এ উপলক্ষে ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ মঙ্গলম্। শেষ হবে ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার।

প্রথম পর্বের বিস্তারিত কর্মসূচি ১ পৌষ – ৭ পৌষ (১৭–২৩ ডিসেম্বর ২০২৫)
৭ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ।
২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার অপরাহ্ন ৪টায় অনুষ্ঠিত হবে সম্প্রীতি শোভাযাত্রা।
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার শ্রীশ্রী প্রভু বন্ধুসুন্দরের শুভ অভিষেক,শ্রীগুরুদেবের স্মৃতিচারণ,
চন্দ্রপাত কীর্তন, সংগীতানুষ্ঠান,ভাগবতীয় আলোচনা সভা “মহা–উদ্ধারণ হরি”
মহানাম মহাকীর্তন যজ্ঞের শুভ অধিবাস।

২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
তারকব্রহ্ম নাম ও মহানাম মহাকীর্তন,শ্রীগুরুদেবের বিশেষ অভিষেক,গ্রন্থ পারায়ণ,সন্ধ্যায় মহানাম সম্প্রদায় প্রবর্তিত অভিনব “১৪ মাদল সন্ধ্যারতি” ও কীর্তন।

২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাস্মরণ ও কীর্তন।
২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার কুঞ্জভঙ্গ,নগর পরিক্রমা, দধি–হরিদ্রা,বন্ধু পরিকরবৃন্দের,ভোগানুরাগ,সাধু সংবর্ধনা ও সাধু ভান্ডারা।
দীক্ষা প্রদান করবেন—
শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ, সভাপতি, মহানাম সম্প্রদায়, বাংলাদেশ।
আমন্ত্রিত অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন—
বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাধু–সন্ত মহারাজগণ, দেশের বিভিন্ন অঞ্চলের বরণীয় সন্ন্যাসী, এলাকার বিশিষ্টজন এবং রাষ্ট্রীয় অতিথিবৃন্দ।

নামসুধা পরিবেশনায়
শ্রীশ্রী নবীনবন্ধু সম্প্রদায় (ফরিদপুর) শ্রীশ্রী মোহান্ত সম্প্রদায় (ফরিদপুর),শ্রীশ্রী জগন্নাথ সম্প্রদায় (চট্টগ্রাম),শ্রীশ্রী দ্বাদশ রাখাল সম্প্রদায় (পটুয়াখালী)।

লীলাকীর্তন পরিবেশনা শ্রী পলাশ সরকার (ফরিদপুর), শ্রী গোরাচাঁদ মোহন্ত (ফরিদপুর),শ্রীমতি অনীতা দেবনাথ (বগুড়া)।

আয়োজনে মহানাম সেবক সংঘ, চট্টগ্রাম,রেজি নং: চট্টঃ ২৫২২/০৩
শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম, ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।
আমন্ত্রণ ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সকলকে এই মহোৎসবে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে। উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও পরিপূর্ণ করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট