ক্রীড়া প্রতিবেদক:৩০ সেপ্টেম্বর;চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে ১ম সিএমপি কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্ট -২০২৬ বন্দর জোনে বেশ ফাইটিং খেলা উপহার দিয়েছে ইপিজেড থানা কাবাডি দল।
টিম ম্যানেজার নওশাদ হোসেনের নেতৃত্বে গঠিত কাবাডি দল প্রথম ম্যাচে শক্তিশালী বন্দর থানা কমিউনিটি পুলিশ কাবাডি দল কে ৭০-৩৫ পয়েন্ট এর বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
অপর দিকে কর্ণফুলী থানা কাবাডি দল বিশাল ব্যবধানে পতেঙ্গা মডেল থানার বিরুদ্ধে জয়ী হয়ে ফাইনাল খেলায় উঠে।
ফাইনাল রাউন্ডে সন্ধ্যায় ইপিজেড থানা কাবাডি দল ৬০-৪০ পয়েন্ট ব্যবধানে কর্ণফুলীর কাছে হেরে চূড়ান্ত রাউন্ড থেকে বিদায় নেন।
তবে হারলেও প্রথম ম্যাচে ভালোই খেলেছে ইপিজেড থানা কাবাডি দল।যা থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, কমিউনিটি পুলিশ কমিটি ৩৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ অত্যন্ত প্রশংসা করে।
টিমের ম্যানেজার মোঃ নওশাদ হোসেন, কর্মমকর্তা মোঃ সালাহ উদ্দিন সমন্বয়কারী সদস্য মীর মোহাম্মদ মহসিন, মোঃ ইউসুফ সুমন, মোঃ ফোরকান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সবাইকে উৎসাহ প্রদান করে।
বন্দর জোনের বিজয়ীরা পরবর্তি রাউন্ডে খেলার সুযোগ পাবে।