চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি (সিসিপিএ )আয়োজিত ও সিজেকেএস দাবা কমিটির সহযোগীতায় টুর্নােমেন্টে সাবেক জাতীয় দাবাড়ু ঋষিন তালুকদার ৯ খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে অপরািজত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সিজেকেএস কনেভনশন হলে গত শুক্রবার (১২ জুন) দিনব্যাপী অনুষ্টিত বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জািতক রেটিং দাবা টুর্ণামেন্টে সমান খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে ইফেতখার আলম ২য়, ৭পেয়ন্ট পেয়ে ট্রাইেবেকর মাধ্যেম আসিফ মাহমুদ ৩য়, দীপংকর চাকমা ৪র্থ, নাইম মজুমদার ৫ম, আহেমদ আফরাজ ৬ষ্ঠ, ৬.৫ পয়েন্টে শিফকুল ইসলাম ৭ম, ৬ পয়েন্টে ট্রাইেবেকর মাধ্যেম সাজিদ বিন জিহাদ ৮ম, এম কে শাহীন ৯ম ও রাফি ইসলাম ১০ম স্থান লাভ করে।
৫০ উর্দ্ধ বিভাগে প্রকৌশলী এস এম তারেক, মহিলা বিভাগে তাসপিয়া প্রিমা, অনুর্ধ ১২ বিভাগে নাজিফ নিয়াজ, অনুর্ধ ১৪ বিভাগে আহনাফ আবিদ, রেটিং ১৭০০-১৮৯৯ বিভাগে সত্যঞ্জয় বড়ুয়া ও ১৪০০ - ১৬৯৯ বিভাগে আদিয়া সমুদা সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন।
সিসিপিএ সভাপিত শহীদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অিতিথ হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক দাবা বিচারক ফিদে আরিবটার প্রকৌশলী এস এম তারেক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়র সহকারী অধ্যাপক সায়মা আলম।
এই সময় আরও উপস্থিত ছিলেন ফজলে নুর বাপ্পী,আবু মহিসন, মুজিবুর রহমান,রুহুল আমিন, মোহাম্মদ সুলতান, আসিফ মাহমুদ, মোহাম্মদ হাসান।
মোট ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্টিত এই টুর্নামেন্টে সারাদেশের ৮৪ জন দাবাড়ু অংশ গ্রহন করেন. টুর্নােমন্টে চীফ আরবিটার হিসেবে নুরুল আমিন ও ডেপুিট আরিবটার হিসেবে তানিজলা তুর নুর দায়িত্ব পালন করেন।