এম এ হাই,সাথিয়া (পাবনা)প্রতিনিধি :
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিস রিজু তামান্না শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য“অদম্য নারী সম্মাননা” পুরস্কার অর্জন করেছেন।

জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে রাজশাহী বিভাগীয় কমিশনাল কার্যালয়ে মঙ্গলবার শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী' ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী হিসেবে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নাকে "অদম্য নারী ” সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তার এই সফলতার জন্য সাঁথিয়া উপজেলার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের হাত থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। সাঁথিয়াবাসী মনে করে আপনার এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি সাঁথিয়ার গর্ব, এটি প্রতিটি সংগ্রামী নারীর প্রেরণা। সত্যিই“নারী জাগলে জেগে ওঠে সভ্যতা।"আপনার নেতৃত্ব, সততা ও নিষ্ঠা আমাদের পথ দেখাক আরও বহুদিন।আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকুক, আলোকিত হোক সমাজ ও আগামী প্রজন্ম। তিনি তার এই পুরস্কার অর্জনের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।