বিশেষ প্রতিবেদন:২৯ জুলাই
সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এক সভার আয়াজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হান আক্তার উর্থি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. মাহাবুব কবির, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথোয়াইনু চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল এবং মো. আলাউদ্দিন, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তারা ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট পরিধান এবং সড়ক ব্যবহারে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেবক্তারা বলেন, শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমেই পরিবার ও সমাজে নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং তাদের অভিনন্দন জানান।
পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন থেকে নিজে ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।