ক্রীড়া প্রতিবেদক:১৫ আগস্ট,চট্টগ্রাম
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলায় জয় পেয়েছে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতব্বর আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।
শনিবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ১ - ০ গোলে রেলওয়ে পাবলিক হাই স্কুলকে পরাজিত করেছে। ম্যাচের সেরা খেলোয়াড় জয়ী দলের আবরারের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপি'র সদস্য মো:কামরুল ইসলাম।
২য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৪ - ০ গোলে কদম মোবারক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পারভেজ মোশাররফের হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা।
বিকালে দিনের শেষ ম্যাচে হালিশহর মহব্বত আলী চসিক উচ্চ বিদ্যালয় ৩-০গোলে ভোলানাথ মনোরমা সিটি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় সোহানের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবদুর সাত্তার।

আগামীকাল ১৬ আগষ্ট রবিবার টুর্নামেন্টের ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।