মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
খুলনার রূপসার ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাসের পিতার দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে আজ, ৫ মার্চ, বৃহস্পতিবার। অনুষ্ঠানটি মিকাইল বিশ্বাসের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম আ. মালেক, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য আরিফ মোল্লা,জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক ছাবের মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন, ইউনিয়ন বিএনপির চার্চ কমিটির সদস্য মো. মিসকাত মোল্লা, উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির চার্চ কমিটির সদস্য মেজবা মোল্লা,ইউনিয়ন বিএনপি নেতা এ ম হাসিফ রহমান, বিএনপি নেতা বুলবুল লস্কর, মুন্না সরদার, শাহাজালাল লস্কর, ইউনিয়ন যুবদল নেতা মনির আহম্মেদ লস্কর, উপজেলা বিএনপি নেতা মোকাররম হোসেন,রূপসা থানা যুবদল নেতা এল, এম মুরসালিম ইসলাম ( রনি), ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতা মুস্তাইন শেখ, বিএনপি নেতা স্বপন চন্দ্র লস্কর সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব। এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে উপস্থিত নেতারা মিকাইল বিশ্বাসের পিতার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তারা মিকাইল বিশ্বাসের পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম মিকাইল বিশ্বাসের পিতার জন্য দোয়া কামনা করেন ও মিকাইল বিশ্বাস এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিয়ন পর্যায়ে যে কোন সমস্যার সমাধান ও উন্নয়নের কাজে সাথে থাকার আশ্বাস দেন।এ সময় মিকাইল বিশ্বাস উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ও সকলে মিলে এলাকার শান্তির লক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমার পিতার জন্য আপনাদের দোয়া ও সমর্থন আমাদের পরিবারের জন্য অমূল্য।