1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান  রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত ওয়ারেন্টের আসামি হয়েও প্রকাশ্যে ইউপি সদস্য— ভোটের প্রচারণায় অংশগ্রহণে প্রশ্ন

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)সফল অভিযান

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল বিশেষ অভিযানে পদ্মা নদীর মিডিলচর এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করেছে (১ বিজিবি)
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, তালাইমারি, খিদিরপুর ও শাহাপুর বিওপি’র সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল পদ্মা নদীর মিডিলচর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে মহিষ পাচারের প্রস্তুতি চলছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও পাচার প্রতিরোধে চারটি বিওপি’র মোট ৬০ (ষাট) জন চৌকস বিজিবি সদস্য সারা রাতব্যাপী পদ্মা নদীর চরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগতভাবে ওৎ পেতে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে রাতের অন্ধকারে কয়েকজন চোরাকারবারী ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো চরের বিভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা চরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে মোট ১৫ (পনেরো) টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মহিষসমূহ বিধি মোতাবেক রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে। বিওপি ভিত্তিক জব্দকৃত মহিষের পরিসংখ্যান নিম্নরূপঃ
খানপুর বিওপি – ০৪ (চার) টি
তালাইমারি বিওপি – ০৫ (পাঁচ) টি
খিদিরপুর বিওপি – ০৬ (ছয়) টি
মোট – ১৫ (পনেরো) টি
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, জব্দকৃত ভারতীয় মহিষের আনুমানিক সিজার মূল্য ৪৬,৫০,০০০/- (ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
এই সফল অভিযান বিজিবি’র পেশাদারিত্ব, সাহসিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সীমান্ত নিরাপত্তায় তাদের অটল অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট