রাউজান সরকারি কলেজে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিদ্যা ও সুরের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীর আরাধনায় শুভ শুক্লা পঞ্চমীর পবিত্র তিথিতে রাউজান সরকারি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সরস্বতী পূজা। আগামী ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৩ জানুয়ারি ২০২৬ খ্রি., শুক্রবার) বাণী অর্চনা পরিষদ রাউজান সরকারি কলেজের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীবৃন্দ বিনম্র চিত্তে এ পূজানুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
পূজার আনুষ্ঠানিক সূচনা হবে ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২২ জানুয়ারি ২০২৬ খ্রি., বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় মাতৃবরণ অনুষ্ঠানের মাধ্যমে। পরদিন ২৩ জানুয়ারি বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা উপলক্ষে মায়ের পুষ্পাঞ্জলি ও পূজা অর্চনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হবে।
আয়োজকরা জানান, অক্ষরকে অর্থবহ করা ও সুরে প্রাণ সঞ্চারকারী বিদ্যার দেবীর চরণে ভক্তি নিবেদনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ উপলক্ষে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে পূজামণ্ডপ সাজানো হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে।
এই শুভলগ্নের পূজানুষ্ঠানকে আরও আনন্দময় ও সার্থক করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের স্নিগ্ধ উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
পূজামণ্ডপ: রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ
আয়োজনে: বাণী অর্চনা পরিষদ, রাউজান সরকারি কলেজ।