চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ইং সকাল ০৬:৩০ ঘটিকায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি জেলা পুলিশ, চুয়াডাঙ্গা'র পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, মোহাম্মদ মনিরুল ইসলাম
পুলিশ সুপার জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ মিনহাজ উল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দসহ চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।