মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম)
শুক্রবার ২০ মার্চ ২০২৬ রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী নীরব ভুমি অপ্রমাদ বিদর্শন ভাবনা কেন্দ্রে এক ধর্মসম্মেলন ও একক সদ্ধর্ম দেশনা শিক্ষক মিঠুন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শানার্য, অভিধর্ম কথিক, সুদেশক বৌদ্ধ সাংঘিক ব্যাক্তিত্ব ভদন্ত পঞ্ঞাদীপ মহাথের একক সদ্ধর্মদেশনা প্রদান করেন।
ধর্মানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়াএমজেএফ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ত্রিপিটক রিচার্স সোসাইটির সভাপতি বাবু তমাল বড়ুয়া ।
বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদ্দন্ত তপানন্দ ভিকখু, মধ্যম ইদিলপুর জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ জয়শ্রী ভিকখু সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ
রাউজান উপজেলাস্থ 'নীরব ভূমি অপ্রমাদ ভাবনা কেন্দ্র' বৌদ্ধদের পুণ্যভূমি মধ্যম বিনাজুরী গ্রামের ছায়া সুনিবিড়, শান্তির নীড়, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভাবনা কেন্দ্র অবস্থিত।
এখানে ২০১০ সাল থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শনাচার্য, অভিধর্ম কথিক, বহুভাষাবিদ, পন্ডিত, সুদেশক ভদ্দন্ত পঞ্ঞাদীপ মহাথের এর তত্ত্বাবধানে বিদর্শন ভাবনা কোর্স এবং ধর্মদেশনা পরিচালিত হচ্ছে ।
একক ধর্মদেশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাবনা কেন্দ্রের সেবক কমিটির সভাপতি বাবু বাসু বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক মিঠুন বড়ুয়া, বাপ্পী কুমার বড়ুয়া, কৃষানু বড়ুয়া,অর্থ সম্পাদক প্রজ্ঞাজয় বড়ুয়া, চন্দন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার রিপন বড়ুয়া, প্রীতম বড়ুয়া, সুপম বড়ুয়া, সৌরভ বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, রবি বড়ুয়া, রোমেন বড়ুয়া, ডাক্তার রাজু বড়ুয়া, ছোটন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সৌমেন বড়ুয়া প্রমুখ ।
বহুজনের সুখের ও হিতের জন্য ধর্মদর্শন সেবক পরিষদ চট্টগ্রাম কতৃক আয়োজিত এই একক সদ্ধর্মদেশনা শ্রবন করার জন্য কয়েক হাজার বৌদ্ধ ধর্মপিপাসু নরনারী উপস্থিত ছিলেন।