ক্রীড়া ডেস্ক:২৩জুন (চট্টগ্রাম)
দীর্ঘ বছর পর বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল গত বছরের (২০২৫) ইং ২৫ এপ্রিল রাজশাহীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি - ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং সাবেক ফুটবলার, একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন এর হাতে ওয়ান স্টার লাইসেন্স প্রদান করেছেন।
বর্তমান সময়ে একাডেমি বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা ও টুর্ণামেন্ট/ লিগে অংশগ্রহণ সহ তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রাকটিস সেশন করে খেলোয়াড় সৃষ্টিতে চট্টগ্রাম মহানগর এবং জেলা পর্যায়েও বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

শীঘ্রই বাফুফের চ্যাম্পিয়নশিপ অ-১৪ একাডেমি কাপ ফুটবলের জন্য নিবিড় অনুশীলন অব্যাহত রয়েছে দলের।
ইতিমধ্যে অ-১৪ দলের বাছাই করা খেলোয়াড়দের নিয়ে প্রাকটিস সেশন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
আমরা হালিশহর-বন্দর-পতেঙ্গাবাসী সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।