বাগেরহাট প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলার ৭নং বাধাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাধাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাইফুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই আনন্দঘন মুহূর্তে তিনি সবাইকে ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখেও ঈদের হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান— “ঈদ মোবারক”।