প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিশিষ্ট আদম ব্যবসায়ী নাসির উদ্দিন
সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজনগর ডাইলপাড়া এলাকার বাসিন্দা নাসির (আদম ব্যবসায়ী নাসির) সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে চিহ্নিত মানব পাচারকারী এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন বৈধ আদম ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আমার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমার সুনাম ক্ষুণ্ণ করতে এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সমাজসেবক হিসেবে আমি সর্বদা জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখি, যার সাথে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হয় এবং প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য; অন্যথায় আমি প্রচলিত আইনে মানহানির মামলা দায়ের করতে বাধ্য হবো।
উক্ত: সংবাদের প্রতিবাদ জানিয়ে
মো. নাসির উদ্দিন বিশিষ্ট আদম ব্যবসায়ী নাসির উদ্দীন চর-বাগডাঙ্গা ইউনিয়ন মহারাজনগর ডাইল পাড়া গ্রাম। চাঁপাইনবাবগঞ্জ ঢাকা, নরদা অফিস প্রধান কার্যালয়।