রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূবাইল থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল থানা যুবদলের সদস্য সচিব এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ত্যাগের মহিমা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।"
তিনি আরও উল্লেখ করেন, "পূবাইল এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাগে ভাগ করে নিতে পারে, এটাই আমার প্রত্যাশা। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যেন একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি, এই ঈদ আমাদের সেই শিক্ষাই দেয়।"
শুভেচ্ছা বার্তার শেষ অংশে আলহাজ্ব আবুল হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি আগামী দিনে এলাকার উন্নয়নে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।