চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ সৈয়দ মোহাম্মদ কায়সার
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম সহ সকল দেশবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে। বুধবার, ১৮ ফেব্রুয়ারি, সন্ধ্যায় মাহে রমজানের চাঁদ দেখার পর, ভেরিফাই ফেইজবুক পেইজে চট্টগ্রাম সহ সকল দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানো হয়।আবুল কালাম বলেন,রমজান মাস হলো সংযম, ধৈর্য্য, সহনশীলতা এবং মানবিকতা চর্চার মাস। এই সময় সকলকে ধর্মীয় বিধি মেনে চলার পাশাপাশি অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও জানান, গ্রাম থেকে শহর সব জায়গায় প্রশাসন বাজার মনিটরিং, নিরাপত্তা ব্যবস্থা, ভোক্তা অধিকার রক্ষা এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করার ও আহবান জানান । হোটেল ও রেস্তোরাঁগুলোকে দিনব্যাপী বন্ধ রাখার বিষয়েও কঠোর নজরদারি চালানোর জন্য প্রশাসনের প্রতি বিশেষ করে অনুরোধ জানিয়েছেন । স্থানীয় জনগণ প্রশাসনের উদ্যোগ ও আন্তরিক বার্তাকে উষ্ণভাবে গ্রহণ করেছেন। পবিএ রমজানের মোবারাক! শান্তি, কল্যাণ ও সুস্বাস্থ্য হোক সকলের জন্য।
