কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নি,
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের মহিলা সম্পাদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ জেলা ইউনিটের সকল সাংবাদিক ও প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকল সাংবাদিক ও সদস্যরা একসাথে ইফতার করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।