রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান শেষে সমাগত পবিত্র ঈদুল ফিতর। আনন্দের এই শুভক্ষণে সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী সমাজ এবং শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর আলম।
এক শুভেচ্ছা বার্তায় নূর আলম বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।"
তিনি আরও বলেন, "ঈদের আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে—সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ ফুটে ওঠে।"
বিশিষ্ট এই সমাজসেবক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের সকল মানুষকে শান্তিময় ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, "ঈদ মোবারক!"