ডেস্ক বার্তা:২৯ জুন (চট্টগ্রাম )
নগরীর উত্তর পতেঙ্গায় মোবাইল চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ হয়ে ইকবাল নামে যুবকের মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহ.....রাজেউন।
নিহত ইকবাল হোসেন পতেঙ্গা এলাকার কাঠগড় গার্লস কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা ওএকজন নিবেদিত সমাজসেবক, শিক্ষাসংগঠক ছিলেন বলে তার রাজনৈতিক সহযোদ্ধারা জানান।
মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
তিনি পতেঙ্গা কাঠগড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের একজন অন্যতম সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি, সাবেক কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন,সাবেক কাউন্সিলর প্রার্থী ও হাজী মোঃ হারুন কোম্পানি, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, নগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন খালেদ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন,৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ নাজমুল হুদা নাজিম উদ্দিন চৌধুরী।
এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক বিবৃতি দিয়েছেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।