বিশেষ প্রতিবেদন:১ আগষ্ট
সাম্প্রতিক সময়ে পতেঙ্গায় নিহত সাংবাদিক বেলাল হোসেন এর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বন্দর -ইপিজেড পতেঙ্গায় বসবাসরত সাংবাদিক নেতৃবৃন্দ মানবিক সাক্ষাৎ করেছেন এবং নিহত সাংবাদিক বেলালের পরিবারের সদস্যদের ভালোমন্দ খোঁজ খবর নেন।
এসময় সিনিয়র করেসপন্ডেন্ট (চট্টবাণী)- হোসেন বাবলা, দৈনিক নবচেতনার আমিনুল হক শাহিন, হাসান রিফাত, পতেঙ্গা আলোর এডমিন প্রশাসন মোঃ ইমরান হোসেন, খবর ২৪ ডটকম এর নেওয়াজ শরীফ রানা, নিউজ ভিশন মাল্টিমিডিয়া রিপোর্টার রাইসুল ইসলাম রিফাত এবং কলাম লেখক ও সমাজসেবক মোহাম্মদ মোজাহের কাদের,
চ্যানেল ১৬ বাংলার চেয়ারম্যান -হাজী মোঃ হারুন উর রশীদ মোবাইল ফোনে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নিহত বেলাল এর পরিবারের পাশে মানবিক সহায়তার আশ্বাস প্রদান করে।
আমরা সবাই তার শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।