হোসেন বাবলা:১৪ অক্টোবর, চট্টগ্রাম
ST network আয়োজিত পতেঙ্গা স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত ১৩ অক্টোবর, মঙ্গলবার রাতে উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
ট্রাইবেকারে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ৩০ হাজার প্রাইজমানি লাভ করেছে বন্দরটিলাস্থ সাচী মালুম স্পোর্টিং ক্লাব।
রানার্স আপ ট্রফি লাভ করেছে পতেঙ্গা মুসলিমাবাদ লোকাল বয়েজ ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ও চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ ইমতিয়াজ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী, সাবেক জেলা দলের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ ইউসুফ । এসময় আয়োজক কমিটির সভাপতি সাইদুল ইসলাম সাকিব , সাবেক ফুটবলার মোঃ আব্দুল মালেক , স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধ এবং স্থানীয় ক্রীড়া ভাষ্যকার মোঃ লুৎফর রহমান আরমান ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোল কিপারনির্বাচিত হয়েছেন জয়ী দলের কিপার রুবেল ,সেরা গোল দাতার পুরস্কার লাভ করেছেন জয়ী দলের সজীব , উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লোকাল বয়েজ পতেঙ্গার সাকিব।
ফাইনাল খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ মিজান ও মনজুর আলম , মোঃ হারুন এবং মুরাদ।