1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

পটিয়ার উওর দেয়াং আদালতে আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ !

এম. ইরফান হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

এম. ইরফান হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের উওর দেয়াং আদালতে স্থিতিশীল বজায় রাখার আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন
এক ভুক্তভোগী। চট্টগ্রাম অতিরিক্ত জেলা হাকিম আদালত (মহানগর) মিচ মামলা নং ১৩৭৩/২৫ ইং চলমান রয়েছে। উক্ত মামলাটি করেন উওর দেয়াং ভেল্লা পাড়ার মৃত আবদুল মালেক এর পুএ মো: আবদুল আলিম এর স্ত্রী আয়শা বেগম (৫০)। উক্ত মামলার বিবাদী করা হয়
একই এলাকার আহমদুল হক গং। মামলার এজাহার সুএে জানা যায়, গত ২৪/১২/২৫ ইং মামলা দায়ে করলে বিজ্ঞ আদালত পটিয়া উপজেলার উওর দেয়াং মৌজা এর জেল নং ৩০ এর বি.এস খতিয়ান নং ৫১০, বি. এস দাগ নং ১৫৩৫ এর আন্দরে ২.৫ শতক বা ১ গন্ডা এক কড়া বাড়ি ভিটি ভুমি হয়।
উক্ত তপশীলোক্ত জায়গা বিরোধ দেখা দিলে প্রার্থীক আয়শা বেগম বাদী হয়ে
চট্টগ্রাম আদালতে মামলা দায়ে করেন। আদালত মামলাটি শুনানি শেষে পটিয়া থানার ওসি সহ সংশ্লিষ্ট প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সহকারী কমিশনার (ভুমি), পটিয়া সার্কেল চট্টগ্রাম কতৃক উভয় পক্ষের দখল বিষয় সরেজমিনে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। বর্তমানে সুএোক্ত মামলাটি প্রতিবেদনের জন্য ২২/০২/২৬ ইং দিন ধার্য্য রয়েছে। এমন অবস্থায় আদালতের স্থিতিশীল আদেশ অমান্য করে প্রতিপক্ষ গং বেআইনি জনতা গঠন করে রাতের অন্ধকারে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে বাদিনী আয়শা বেগম অভিযোগ তুলেন। বাদিনীর স্বামী মো: আবদুল আলিম জানান, প্রতিপক্ষ বিবাদী আহমদুল হক গং আদালতের আদেশ অমান্য করে গায়ে জোরে সন্রাসী কায়দায় মামলা, হামলা, ভয়ভীতি প্রদর্শন পুর্বক, মামলার জেরে রাতের অন্ধকারে বেশি করে নির্মাণ শ্রমিক দিয়ে
ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন, তিনি এ ব্যাপারে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে কালারপোল থানার পুলিশ বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষ’কে শান্তি শৃঙ্খলা বজা রাখা নির্দেশ দেন এবং বিরোধীয় জায়গায় আদালতের স্থিতিশীল বজায় রাখার আদেশ মেনে চলার নোটিশ দেন। কিন্তু প্রতিপক্ষ বিবাদী তাহা কর্নপাত করছে না
বাদিনীর স্বামী মো: আবদুল আলিম জানান।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট