ডেস্ক নিউজ:২৫ মে( চট্টগ্রাম)
ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম'র নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহীন মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৪ মে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে ১১ মামলার পলাতক আসামি ও দুর্ধর্ষ ছিনতাইকারী ০১। নুরুল ইসলাম প্রকাশ জাম্বু (৩৫), পিতা-মৃত রুহুল আমিন, সাং-পুরাতন ডাকঘর, কুড়িপুকুরপাড়, কামালের ভাড়াঘর, সুমনের বাড়ির সামনে ৩৮নং ওয়ার্ড,বন্দর-চট্টগ্রামকে গ্রেফতার করেছে পুলিশ টিম।
উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট ১১ (এগারো)টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের ডিউটি অফিসার সূত্র জানায়।