নাচোল থানার ওসির তৎপরতাই চাঞ্চল্যকর চুরির রহস্যোদঘাটন দুই পলাতক আসামি জেলার দুই প্রান্ত থেকে গ্রেফতার! বিপুল নগদ অর্থসহ অটোরিক্সা উদ্ধার
এসএম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক,ইনভেস্টিগেশন টিম ক্রাইম সিন ইউনিট চাঁপাইনবাবগঞ্জ | ১৪ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের এক সফল অভিযানে একটি বড় ধরনের চুরির মামলার রহস্য উন্মোচিত হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মামলার প্রধান দুই পলাতক আসামিকে দেশের ভিন্ন দুই প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। যেটি অল্প সময়ের ব্যবধানে চোর চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের সফল অভিযানটি সমাপ্ত ঘটে। হাসিঁ ফুটেছে মামলা দায়ের করা বাদীপক্ষ ও তার পরিবারের।
প্রযুক্তি ব্যবহার করে অভিযান ও গ্রেফতার করা হয়! দেশের দুই প্রান্ত থেকে অভিযুক্ত ব্যক্তিদের
পুলিশ জানায়, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে নাচোল থানায় দায়েরকৃত চুরির মামলার (এফআইআর নং-১০, জি আর নং-৩৪) প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। মামলার ধারা ছিল ৩৮১/৫০৬(২)/১০৯ দণ্ডবিধি। দীর্ঘ অনুসন্ধানের পর গত ১২ মে ২০২৬ তারিখে ফেনীর দাগনভূঞা এবং চট্টগ্রামের সাতকানিয়া এলাকা হতে অভিযুক্ত সবুজ ও ইউসুফকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ বাহিনী।
উদ্ধারকৃত মালামালের বিবরণ নাচোল থানার কব্জারে এখন! গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে চুরিকৃত বিপুল পরিমাণ নগদ অর্থ ও অপরাধের টাকায় কেনা মালামাল জব্দ করা হয়েছে। নগদ টাকা ৬,৭৪,০০০/- (ছয় লক্ষ চুয়াত্তর হাজার) টাকা। অটোরিক্সা বাদীর চুরি যাওয়া টাকা দিয়ে ক্রয়কৃত ১,২৭,০০০/- টাকা মূল্যের একটি নতুন ব্যাটারি চালিত অটোরিক্সা। চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের এক সফল অভিযানে একটি চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উন্মোচিত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত ১২ মে ২০২৬ তারিখে ফেনীর দাগনভূঞা এবং চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে মামলার সরাসরি জড়িত দুই পলাতক আসামি সবুজ ও ইউসুফকে গ্রেফতার করা হয়।
ব্যাটারি অটোরিক্সার ৪টি ব্যাটারি, যার বাজারমূল্য প্রায় ৫১,০০০/- টাকা। এছাড়াও
অন্যান্য! ০১টি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ইউসিবি ব্যাংকের একটি চেক বই এবং মালামাল বহনে ব্যবহৃত একটি ছাই রঙের কাঁধে ও পিঠে বহনযোগ্য ব্যাগ নাচোল থানা পুলিশ উদ্ধার করেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং তাদের কোটে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়। নাচোল থানা পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।
নেতৃত্বে পরিবর্তন ও জনমনে স্বস্তি নাচোল থানাকে ঘিরে! উল্লেখ্য যে, নাচোল থানায় বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদানের পর থেকেই এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওসির দক্ষ নেতৃত্ব ও কঠোর অবস্থানের কারণে একের পর এক পুরনো ও জটিল অপরাধের মুখোশ উন্মোচন হচ্ছে। পুলিশের এই সক্রিয় ভূমিকার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বেড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে দীর্ঘদিনের উদ্বেগ কাটিয়ে স্বস্তি বিরাজ করছে।আসামিদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এমন পেশাদারিত্বের প্রশংসা করছেন সুশীল সমাজ ও স্থানীয় জনসাধারণ।