জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৬ (রবিবার) নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি-র সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে ০৫নং সোনাইছড়ি ইউনিয়নের ০৩নং লামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ময়ুং মার্মা (৪০) নামের এক ব্যক্তির বসতঘর তল্লাশি করে আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা-য় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসপি_বান্দরবান, লামা থানা | বান্দরবান