ভালুকা উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ এফ এম কাঞ্চন।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলার ১০৭টি ভোটকেন্দ্রের সব কটির ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু মোট ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক) পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।
নির্বাচনে মোট হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ২৯৮টি, আর না ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫১টি।
নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,ভালুকাবাসী যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন,তার মর্যাদা রক্ষা করে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।