1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

দিঘলিয়া উপজেলায় সিয়োন এ.জি চার্চে বড়দিন উদযাপন

জাহিদ হোসেন,  ভ্র্যাম্যমান প্রতিনিধি খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন,  ভ্র্যাম্যমান প্রতিনিধি খুলনা

 

২৫শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে শুভ বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে পালিত হয়। বড়দিন উপলক্ষে দিঘলিয়ার চন্দনীমহল সিয়োন এ.জি চার্চে বিশেষ প্রার্থনা, বাইবেল পাঠ, কেক কাটা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
দিঘলিয়ায় বড়দিন উদযাপনে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন খ্রিস্টধর্মাবলম্বীরা। পাশাপাশি ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দিঘলিয়ার গির্জাগুলো নবরূপে সেজে উঠেছে। আলোকসজ্জার পাশাপাশি গির্জা এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে গির্জার আশপাশের পরিবেশ।
গির্জার ফাদার ও পালকরা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে এবছরের বড়দিন উদযাপিত হবে এবং বড়দিনকে কেন্দ্র করে দিঘলিয়ায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
দিঘলিয়া অফিসার ইনচার্জ শাহ আলম এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়ার খ্রিস্টধর্মাবলম্বীদের কোনো চার্চে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটবে না, আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।
দিঘলিয়ায় সিয়োন এ.জি চার্চে বড়দিন উদযাপন অনুষ্ঠান প্রথম দিন(২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েসন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি রেভা মনি মোহন রায়, সেন্ট মেরিস ক্যাথলিক মিশনের পালক পুরোহিত সেরাফিন সরকার মারকুস হালদার, এলিজাবেদ সরকার, বিএনপি মহিলা দলের নেত্রী পলি আক্তার, সেনহাটি ইউনিয় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গণি শেখ, বুলবুল, ফন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট