ক্রীড়া প্রতিবেদক:২৭ সেপ্টেম্বর
সিডিএফএ- মেয়র একাডেমী কাপ (অ-১৩) ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করার লক্ষ্যে দঃ হালিশহর একাডেমির অনুশীলন উদ্ধোধন ও প্রাকটিস জার্সি উন্মোচন করা হয়েছে ২৬ সেপ্টেম্বর , শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে। অনুশীলন উদ্ধোধন করেন উপ-কমিটির কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মোঃ সালাউদ্দিন।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক মোঃ মজিবুর রহমান, মোঃ আজাদ কামাল, ক্রীড়া অনুরাগী, প্রবাসী মোঃ নুরুল আবছার, অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, পরিচালক ও টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব, আমির হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২:১৫ মিনিটে জেলা স্টেডিয়ামে অ-১৩ দলের একাডেমি কাপ ফুটবলে একরাম ফুটবল একাডেমির সাথে লড়বে দঃ হালিশহর ফুটবল একাডেমি।
আশা করি গত বছরের ন্যায় এবারও দঃ হালিশহর ফুটবল একাডেমি ভালো ফলাফল করবে।