মোঃ আশিকুর রহমান বিপ্লব
রাজশাহী জেলা প্রতিনিধি
অনুষ্ঠানে নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সঞ্চালনা করেন রাজশাহী মহানগরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাসির হোসেন অস্তির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির হোসেন অস্তির বলেন, “বিগত ১৭ বছর ধরে এ এলাকার মানুষ নির্যাতিত ও বঞ্চিত হয়েছে। আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা সবাই মিলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ