হোসেন বাবলা:০৯ আগস্ট, চট্টগ্রাম
মাঠ সংকটের এই নগরীতে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টের খেলা গুলো নিদিষ্ট সময়ে পরিচালনা ও শেষ করতে চট্টগ্রামে আরও ৪ টি খেলার মাঠ প্রয়োজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মাঠের লড়াই'র সাথে একান্ত আলাপকালে একথা জানান। তিনি বলেন ২য়, ৩য় বিভাগ ক্রিকেট লিগ ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলা পরিচালনার জন্য সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ড্যাসিং রুম নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ সহ স্টেডিয়ামের আভ্যন্তরিন ও বাহিরের উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় তিনি উন্নয়ন কাজের ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, হারুনুর রশীদ, ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ, দিদারুল আলম চৌধুরী, নুর জাফর,এম এ মূসা বাবলু , একরাম আফসার,ক্রীড়া সংগঠক হোসেন বাবলা সহ সংলিষ্ট কর্মকতা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।