জনতার ইউএনও' সেবার ব্রত নিয়ে মন জয় করেছেন মারুফ আফজাল রাজন' জানালেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
চাঁপাইনবাবগঞ্জ ‘আমি শাসক নই, জনগণের সেবক’—এই মূলমন্ত্রকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা যোগদানের পর থেকেই তার সততা, কর্মদক্ষতা এবং অমায়িক ব্যবহারে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
উপজেলার প্রশাসনিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের চৌকস কর্মকর্তা মারুফ আফজাল রাজন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকেই তার ব্যতিক্রমী কর্মদক্ষতা ও মানবিক গুণাবলীতে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। ঢাকা জেলার এই কৃতী সন্তান নাটোরের বাগাতিপাড়া থেকে বদলি হয়ে আসার পর থেকেই ‘জনগণই সব সেবার কেন্দ্রবিন্দু’—এই মূলমন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছেন।
নিজেকে কর্মকর্তা’নয়,জনগণের সেবক’ হিসেবে ঘোষণা! যোগদানের পর এক আনুষ্ঠানিক বক্তব্যে ইউএনও মারুফ আফজাল রাজন স্পষ্ট করে বলেন,আমি কোনো বড় অফিসার নই, আমি সরকারের একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং জনগণের একমাত্র সেবক। তার এই নিরহংকার দৃষ্টিভঙ্গি এবং বিনয়ী আচরণ শুরুতেই উপজেলাবাসী ও সহকর্মীদের মুগ্ধ করেছে। তিনি ঘোষণা দিয়েছেন, তার কার্যকালে এই উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখা এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। অফিসিয়াল কর্মদক্ষতায় নতুন গতির সঞ্চার, ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জোরালো ভূমিকা রাখছেন। তার গতিশীল নেতৃত্ব দেখে অফিসের জুনিয়র-সিনিয়র সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উৎসাহিত হচ্ছেন।একজন অফিস স্টাফের মতে,স্যারের কর্মতৎপরতা ও সততা দেখে কাজের প্রতি তাদের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে,ভূমিদস্যুতা, সরকারি কাজে বাধা এবং যেকোনো প্রকার অনিয়মের বিরুদ্ধে তিনি মাঠ পর্যায়ে সরাসরি সক্রিয় ভূমিকা পালন করবেন। মানবিকতায় অনন্য' অসহায়দের পাশে ইউএনও' সামনে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দ উৎসবের প্রাক্কালে ইউএনও মারুফ আফজাল রাজন নিজেকে সীমাবদ্ধ রাখেননি কেবল ফাইলের কাজে। সরকারের নীতিমালা অনুযায়ী তিনি অসহায় ও দুস্থদের ডেকে নগদ অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। দরিদ্র মানুষগুলো যখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এমন ভালোবাসা ও আন্তরিকতা পাচ্ছেন, তখন তাদের মুখে ফুটছে হাসির ঝিলিক। সাধারণ জনগণের দাবি,এমন মানবিক কর্মকর্তাই প্রতিটি জেলায় প্রয়োজন।
ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সার্বক্ষণিক সেবার অঙ্গীকার। মারুফ আফজাল রাজন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন,জনগণের সেবায় তার অফিসের দরজা ২৪ ঘণ্টা খোলা। যেকোনো জরুরি প্রয়োজনে ফোন কল বা সরাসরি সাক্ষাতের মাধ্যমে সেবা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি। প্রশাসনিক সক্ষমতা ও সচেতনতায় গবেষকদের মূল্যায়ন করতে স্থানীয় গবেষক ও শিক্ষাবিদদের মতে, একজন ইউএনও’র অনেক দায়িত্ব থাকে যা সাধারণ মানুষ সবসময় জানে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমিহীনদের পুনর্বাসন, টিআর/কাবিখা প্রকল্পের তদারকি এবং প্রতি বুধবার গণশুনানির মাধ্যমে সরাসরি সমস্যার সমাধান এই সব ক্ষেত্রেই মারুফ আফজাল রাজন মুন্সিয়ানা দেখাচ্ছেন। সচেতন মহল মনে করছেন, এমন সৎ ও ধার্মিক অফিসার থাকলে সাধারণ মানুষের ভোগান্তি ও অধিকার বঞ্চিত হওয়ার সুযোগ থাকে না।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন! তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা' দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেওয়ার এক পরম সুযোগ। এই দিনটি আমাদের শেখায় ধৈর্য,সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের প্রকৃত শিক্ষা। আজকের এই খুশির দিনে আপনার এবং আপনার পরিবারের সকলের জীবন ভরে উঠুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। আপনার ফেলে আসা দিনগুলোর সকল কষ্ট মুছে গিয়ে আগামী দিনগুলো হোক রঙিন ও আনন্দময়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের চারপাশ হয়ে উঠুক আরও সুন্দর এবং মানবিক। আপনাকে এবং আপনার প্রিয়জনদের জানাই ঈদের অকৃত্রিম ভালোবাসা ও নিরন্তর শুভকামনা। ঈদ মোবারক!
এস এম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক, ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন চাঁপাইনবাবগঞ্জ। মোবাইল নম্বর-০০৮৮ ০১৭৫৬৯১১৯৫৬। SM Rubel Journalists ১৭ মার্চ, ২০২৬।