1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিপাশা ইউনিয়নের মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপির নেতার চন্ডিপাশা ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন  বিএনপির নেতা চুয়াডাঙ্গার কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু. “প্রাথমিকে ফিরছে নতুন মূল্যায়ন পদ্ধতি : শেখার ধারাবাহিকতা ও দক্ষতা উন্নয়নে জোর” ——–এম নজরুল ইসলাম খান “বিদ্যালয়ভিত্তিক সচেতনতা ও কার্যকর উদ্যোগেই হামের প্রাদুর্ভাব মোকাবিলা সম্ভব” —-এম নজরুল ইসলাম খান টঙ্গীতে বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন সংগঠনের ওপর হামলা।  আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল এক সাহিত্যনক্ষত্র: শাম্মী তুলতুল খুলনায় ইজিবাইক দুর্ঘ”টনায় রিকশার যাত্রী নি”হত. সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

চুয়াডাঙ্গার কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

পাবনা সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তারিকুল ইসলাম। এর আগে তিনি হিমায়েতপুর পুলিশ ফাঁড়িতে ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনের কথা বিবেচনা করে তাকে এ পদে বদলি করা হয়েছে।

গত বুধবার (২৫ মার্চ) পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানার কার্যক্রমে গতি আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দায়িত্বে ওসি তারিকুল ইসলাম থানার সার্বিক কার্যক্রম তদারকির পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেবেন।

অদ্য ৩১ মার্চ ২০২৬ ইং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর ওসি তারিকুল ইসলাম বলেন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর আমার প্রথম লক্ষ্য হলো এই থানাকে সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত করা। আমি স্পষ্ট করে বলতে চাই, পাবনা সদর থানাকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে। এখানে অনিয়মের কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আপনাদের মনে রাখতে হবে, পুলিশ জনগণের শত্রু নয়, বরং সেবক। পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ওসি তারিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে, সেই ‘বালু খেকোদের’ বিরুদ্ধে আমাদের অভিযান হবে আপসহীন। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, আমরা চাই একটি শান্তিময় পাবনা। কোনো অপরাধী ছাড় পাবে না, আবার কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমার তীক্ষ্ণ নজর থাকবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। সুন্দর ও নিরাপদ পাবনা গড়তে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট