1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
অদ্য ৬ জানুয়ারী ২০২৬ ইং মঙ্গলবার জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ শীত মৌসুমের সর্বনিম্ন। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।


গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। বেলা বাড়লেও শীত কমছে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

দিনমজুর কৃষক নাজমুল বলেন, এই শীতে সকালে মাঠে নামতেই কষ্ট হয়। হাত-পা অবশ হয়ে আসে। কাজ করলেও ঠিকমতো পারছি না। কাজ কম, আয়ও কমে গেছে।

ভ্যানচালক তুজাম শেখ জানান, সকাল বেলায় যাত্রীই পাওয়া যায় না। কুয়াশার কারণে রাস্তায় বের হওয়া ঝুঁকিপূর্ণ। তারপরও সংসারের জন্য বের হতে হয়।
শীতের কারণে সড়ক যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যানবাহনকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে বিপাকে পড়েছে শিশুরা ও বয়োজ্যেষ্ঠরা। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে সকালের শিফটে পড়াশোনা করা শিক্ষার্থীদের কষ্ট আরও বেশি।

স্কুল ছাত্রী সায়মা জোয়ার্দার বণি বলেন,সকালে স্কুলে যেতে খুব কষ্ট হয়। কুয়াশা আর ঠান্ডায় হাত-পা কাঁপে। ক্লাসে বসেও ঠান্ডা লাগে।

শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে। এই সময়ে নিউমোনিয়া, সর্দি-কাশি ও জ্বরের ঝুঁকি বেশি থাকে। শিশু ও বৃদ্ধদের গরম কাপড় ব্যবহার করতে হবে এবং ঠান্ডা এড়িয়ে চলতে হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রসাশক জানান, অসহায় ও শীতার্তদের মাঝে শীত বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট