পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক প্রকল্প ‘ড্রীম নেস্ট টাওয়ার’-এর মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রজেক্ট অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিগত মাসের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ করা হয় এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও মানোন্নয়নে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজিং পার্টনার গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, এডিশনাল ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ মহিউদ্দিন এবং এডিশনাল ম্যানেজিং পার্টনার দেলোয়ার হোসেন। অংশীদারদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন আসাদুল্লাহ খালেদ, এডভোকেট মহিউদ্দিন মুহিন, আবু হুরায়রা, সামেদুল হক, শফিক হাসান, আবদুল্লাহ মুহাম্মদ তারেক, মুহাম্মদ জালাল উদ্দিন ও মুহাম্মদ শাহজাহানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা নিয়ে নির্মিত হচ্ছে ড্রীম নেস্ট টাওয়ার। চন্দ্রিমা আবাসিক এলাকার মনোরম পরিবেশে গ্রাহকদের জন্য মানসম্মত ও নিরাপদ আবাসন সেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।