নিজস্ব প্রতিবেদক:৫ মে
দীর্ঘ ২ যুগ ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের দুর্দিনে স্বক্রিয় ভূমিকা পালন করেছেন উত্তর পতেঙ্গাস্থ কাঠগড় ১নং গলির স্থায়ী বাসিন্দা, সমাজসেবক,শিক্ষা-ক্রীড়া সংগঠক ও সফল আইটি(কম্পিউটার সেল)ব্যবসায়ী মোঃ মোশারফ উদ্দিন খালেদ।
নিজেকে গণমানুষের সেবাই নিয়োজিত রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের সহযোগি সংগঠনের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ( নগর কমিটি), সফল এগ্রো ব্যবসায়ী ( খামারী , লার্নিং বার্ট কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার পরিচালনাপর্ষদের সদস্য এ পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের
অন্যতম সংগঠক হিসেবে মোশারফ উদ্দিন খালেদ ব্যাপাক পরিচিত একজন সমাজ সেবক। যা সত্যিই তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে সাহস যুগিয়েছে বলে জানিয়েছেন।
রাজনীতি কর্মকান্ড ছাড়াও মোশারফ উদ্দিন বিগত জুলাই যুদ্ধাদের সাথে স্বক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের দুর্দিনে নিরাল্স কাজ করার জন্য নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন।
এছাড়া ও পারিবারিক -সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পতেঙ্গা এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত মোশারফ উদ্দিন।
তাই তৃণমূল বিএনপি সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা যে ,মোশারফ উদ্দিন কে ৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করুক...!
শিক্ষাগত জীবনে মাষ্টার্স পর্যন্ত শিক্ষা জীবন শেষে পারিবারিক (খামারী)এগ্রো ব্যবসায়ী ও আইটি ব্যবসাকে আগলে ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রেখেছেন ও দলের হয়ে সর্বোচ্চ ত্যাগী, কারা নির্যাতিত বিএনপি নেতা হিসেবে পরিচিত।দলের সবাই মোশারফ উদ্দিন কে এক নামেই চেনেন।
তাই পতেঙ্গার সর্বস্তরের গণমানুষের সেবা ও উন্নয়নের অংশীদার হতে আগামীতে কাউন্সিলর প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।