সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও বে -শপিং সেন্টার দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ,,
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিন। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার কামনা।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শহীদ উল্যাহ বলেন, “আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। ঈদের এই আনন্দ যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।”
এ সময় তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম সহ সমগ্র দেশের মানুষের সুখ-শান্তি ও উন্নতি কামনা করেন।
শেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”