নিজস্ব প্রতিবেদক:২৫ জূন
চট্টগ্রাম মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে ট্রাক চাপায় প্রাণ গেলো স্কুটি আরোহী দুই শিক্ষক দম্পতির ...!
নগরীর মুরাদপুর এলাকার এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় স্কুটি আরোহী দুই শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, তারা স্কুটিতে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন দুজনই। তাঁরা হলেন -চকবাজার পশ্চিম বাকলিয়া ডিসি রোডে অবস্থিত উইলস স্টার স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও তার স্ত্রী তাসলিমা !!
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
এক মুহূর্তেই দুটি প্রাণ ঝরে গেল, আর দুটি পরিবারের জীবনে নেমে এলো অপূরণীয় শোক। শিক্ষকতা পেশায় নিয়োজিত এই দম্পতির অকাল মৃত্যু সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।