ক্রীড়া প্রতিবেদক:৩০ জুন, চট্টগ্রাম
চট্টগ্রামের ফুটবলে সংযোজিত হচ্ছে আরেকটি নতুন অধ্যায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসক, চট্টগ্রাম এর আন্তরিক উদ্যোগে আগামী মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্ণামেন্টের খেলা মাঠে গড়াবে। টুর্ণামেন্টের নিদিষ্ট তারিখ আগামী কয়েক দিনের মধ্যে চুড়ান্ত করা হবে।
মোট ১৬ টি দলের অংশগ্রহণে টুর্ণামেন্টটি ফিফা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রচলিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। দলগুলো হল চট্টগ্রাম সিটি করপোরেশন ও ১৫ টি উপজেলা দল।
প্রতিটি দলে মোট ১৮ জন খেলোয়াড় ,৩ জন অফিসিয়াল ( কোচ, ম্যানেজার ও ফিজিও) থাকবে। প্রতিটি উপজেলা দলের খেলোয়াড়দের অবশ্যই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এক উপজেলার খেলোয়াড় অন্য উপজেলা দলের হয়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে না।
প্রতিটি দলে সর্ব্বোচ ৩ জন কোটা পদ্ধতির বা উচ্চস্থরের খেলোয়াড় (প্রিমিয়ার / জাতীয় লিগ / বিদেশি) খেলোয়াড় নিবন্ধন করে খেলাতে পারবেন।টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানাসআপ দল এবং প্রতিটি ম্যাচ ও টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়, সর্ব্বোচ গোলদাতা ও সেরা গোলরক্ষকে প্রাইজমানি সহ ট্রফি প্রদান করা হবে।
টুর্ণামেন্টকে সামনে রেখে প্রথম সভায় খেলা পরিচালনার জন্য একটি খসড়া বাইলস বা নির্দেশিকা তৈরি করা হয়েছে। যা প্রয়োজনে নিদিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা যাবে।
আগামী কয়েক দিনের মধ্যে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।