1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে নির্বাচনকালীন বিশেষ অভিযানে ৮৭ গ্রাম হেরোইনসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান 

গরু ব্যবসায়ীকে গুমের আসামী তাঁতিলীগ নেতাকে নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সভা

স্টপ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গরু ব্যবসায়ীকে গুমের আসামী তাঁতিলীগ নেতাকে নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় এক গুরু ববসায়ীকে গুমের অভিযোগে হওয়া মামলায় আসামী তাঁতিলীগ নেতাকে নিয়ে সেই মামলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা করেছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ। সভায় তিনি আ.লীগ ও তাঁতিলীগ নেতাকর্মীদের নির্ভয়ে থাকার আশ্বাস দেন। মঙ্গলবার (১৩ জানুয়ারী) রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

গরু ব্যবসায়ী গোলকাজল গুমের মামলা বন্ধের দাবিতে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদ। এসময় তার পাশে বসে ছিলেন, সদর উপজেলা তাঁতিলীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার। বক্তব্যে একই মামলার আরেক আসামী চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর আলীকে এই মামলা ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। আ.লীগ-তাঁতিলীগের নেতাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে বিএনপি প্রার্থীর এমন কান্ডে চলছে তীব্র সমালোচনার ঝড়। 

জানা যায়, গোলাকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীকে অপহরণ ও গুম করা হয়। নিখোঁজ কাজল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিখোঁজ কাগজের স্ত্রী লিসা বেগম (৩০) বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেছেন। 

মামলার আসামিরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর আলী, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার, গিথনিপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে মো. আলম, বাথানপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে হাসেম আলী, একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে জোহাক আলী, চাকপাড়া গ্রামের মোর্তুজা মোড়লের ছেলে নাজমুল গুধা, একই গ্রামের মৃত ভোগু উদ্দিনের ছেলে নেজাম উদ্দিন ও গিথনিপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে আতাবুর রহমান সেন্টু। সেই সঙ্গে কাজল অপহরণ ও গুমের সঙ্গে অজ্ঞাত আরও ৮ জন জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ০২ জানুয়ারি রাতে কথা কাটাকাটির বিরোধ মীমাংসার নামে বাড়ি থেকে আসামিরা কাজলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেনি। বাদীর অভিযোগে বলা হয়েছে, তার স্বামী গরুর ব্যবসা করেন। এলাকায় গরু কিনে রাজশাহীর সিটি হাট ছাড়াও ঢাকায় গরু চালান করে থাকেন। গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে চরবাগডাঙ্গা বাজারে আসামি আলম ও নাজমুল গুদার সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন ২ জানুয়ারি রাত আনুমানিক সোয়া ৯টার দিকে কাজলের মোবাইল নম্বরে একটি ফোন আসে। ফোনদাতা তাকে বাড়ির বাইরে আসতে বলেন। কিন্তু কাজল জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে রাতের বেলা আর বাইরে যেতে পারবেন না। এই ঘটনার কিছুক্ষণ পর রাত ৯টা ৫০ মিনিটের দিকে আসামি হাসেম আলী মোটরসাইকেল নিয়ে কাজলের বাড়িতে যান। তিনি কাজলকে জানান, গতকাল বাজারের ওপর তোমার সঙ্গে আলম ও নাজমুলের যে কথা কাটাকাটি হয়েছে সেটা মীমাংসা করা হবে। হাসেম আলী, কাজলকে আরও জানান- ঘটনাটি মীমাংসার জন্য ওমর আলী, জোহাক আলী, নুরুল ইসলাম মেম্বার, সেন্টু , নেজামসহ অন্যরা আলমের বাড়িতে বসে আছে। তোমাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে। হাসেমের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত কাজল আসামি হাসেমের মোটরসাইকেলের পেছনে বসে আলমের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। 

বাদীর এজাহারে আরও বলা হয়েছে, চলে যাওয়ার আধাঘণ্টা পর তিনি তার স্বামীর মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পান। এভাবে তিনি রাতভর স্বামীর ফিরে আসার অপেক্ষা করেন। পরদিন ৩ জানুয়ারি সকালেও তার স্বামী বাড়ি ফিরে না আসায় এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে আলমের বাড়িতে খুঁজতে যান। এ সময় আসামি আলম তাকে জানান, যে বিষয়টা মীমাংসা হওয়ার কথা সেটা হয়ে গেছে। আলম বাদীকে আরও জানান, ওই রাতে কাজল সেখানে আসামিদের সঙ্গে খাওয়া-দাওয়া করে বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে চলে গেছেন। 

লিসা বেগম অভিযোগে আরও বলেন, নিকটাত্মীয় ও পরিচিতজনদের বাড়িতেও খোঁজাখুঁজি করে স্বামী কাজলের খোঁজ মেলেনি। এরপর আমি থানায় অপহরণ ও গুমের অভিযোগ দায়ের করেছি। আসামি পরস্পর যোগসাজশে আমার স্বামীকে অপহরণ করে অজ্ঞাত কোথাও গুম করে রেখেছে বলে আমি বিশ্বাস করছি। তাকে খুনও করা হতে পারে বলে বাদী আশঙ্কা প্রকাশ করেন।

গুমের মামলা বন্ধের দাবিতে হওয়া সভায় বিএনপি নেতা হারুনুর রশীদ চরবাগডাঙ্গা এলাকার গরু চোরাচালানকারী গোলকাজুল ওরফে কাজল নিহতের ঘটনায় গুমের মামলা দায়েরের জন্য সদর থানার ওসি এবং জামায়াতকে দায়ী করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবি জানান সাবেক এমপি হারুনুর রশীদ। এসময় তিনি আরও বলেন, এই মামলায় নিরপরাধ আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের প্রতিহিংসার কারনে আসামী করা হয়েছে। সুষ্ঠ তদন্ত হলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে। তদন্তের স্বার্থে বাদি ও সাক্ষীদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তিনি। এসময় গুমের ঘটনায় প্রাথমিক তদন্তের আগেই মামলা গ্রহণের সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা শাহনেওয়াজ খান সিনা, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য টুটুল ইসলাম, এনামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ০৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেজর ডালিম, যুগ্ম আহ্বায়ক সোহেলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে আসামী হলেই গ্রেপ্তার না করে আগে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলেই আসামীর গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট