সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
শিক্ষাখাতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় বরং বাস্তবসম্মত জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, “কেবলমাত্র সার্টিফিকেট নয়, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে।-এমনটি মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ১৯৯৬–২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন,
“বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির সূচক ক্রমাগত কমেছে। দুর্নীতির কড়াল গ্রাস থেকে খালেদা জিয়া দেশকে মুক্ত করেছিলেন।”
আজ ২৫ জানুয়ারি রোজ রোববার দুপুর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তারেক রহমান।
তিনি আরও বলেন,"বিএনপি ক্ষমতায় আসলে আরও বাড়ানো হবে ইপিজেডের সংখ্যা । চট্টগ্রামসহ সবখানে জলাবদ্ধতা নিরসন করার জন্য কাজ করা হবে।"
তারেক রহমান বলেন,“জিয়াউর রহমান এই শহর থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। খালেদা জিয়াকে এই চট্টগ্রামেই ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাই আমার এবং আমার পরিবারের এই চট্টগ্রামের সঙ্গে এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে।”