নিজস্ব প্রতিবেদক
ত্যাগের মহিমায় উদ্ভাসিত মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত। এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে কিশোরগঞ্জে সহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, সোহরাব উদ্দিন জনি
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দিনই হলো ঈদ। এক মাস রোজা রাখার পর আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এটি এক বিশেষ উপহার। আমি আশা করি, এই ঈদ আমাদের মাঝে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের নতুন বার্তা।"
তিনি আরও বলেন, "দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঈদের খুশি যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আনন্দের ভাগ পায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে।"
শুভেচ্ছা বার্তায় সাংবাদিক সোহরাব উদ্দিন জনি বলেন সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে একটি সুখী ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি সবার উদ্দেশ্যে বলেন— "ঈদ মোবারক!"