নিজস্ব প্রতিবেদক:১৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম
শনিবার শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শনিবার বিকাল ৩ টায়।
এখন অপেক্ষা কোন দলের হাতে উঠে শিরোপা। বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় নাকি মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়।
এদিকে আজ শুক্রবার বিকেলে ৩য় স্থান-নির্ধারণী ম্যাচে বেপজা পাবলিক স্কুল ২-০ গোলে কদম মোবারক চসিক উচ্চ বিদ্যালয় কে হারিয়ে ট্রফি ও প্রাইজমানি পুরস্কার লাভ করেছেন।
এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেছারুল।