হোসেন বাবলা:২৯ জুন ( চট্টগ্রাম)
জলবায়ু সচেতনতায় সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো - দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়েও বৃক্ষ রোপন কর্মসূচি পালন। ২৯ জুন, সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ারের নেতৃত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী সহ স্কুলের স্কাউট দল, বিভিন্ন শ্রেণী শিক্ষার্থীরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এছাড়া প্রধান শিক্ষক উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের বাড়ি ঘরের খালী জায়গায় অথবা টবে ও ছাদে একটি করে বৃক্ষ রোপন করে জলবায়ু সচেতনতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।