চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষার চিরন্তন প্রেরণা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে
অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ১২:০১ মিনিটে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার, মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে আবেগঘন পরিবেশে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে শহীদ মিনার এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে ডিএসবি ও ডিবি সদস্য, ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য মোতায়েন, প্রবেশফটকে হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেহ তল্লাশি ও হ্যান্ডব্যাগ পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ মিনহাজ উল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), অনির্বাণ দাস সহ ডিআইও-১, ডিএসবি, ওসি, ডিবি, কোর্ট ইন্সপেক্টর, সদর থানার অফিসার ইনচার্জ, টিআই, চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।

