ক্রীড়া ডেস্ক ০২ আগষ্ট( চট্টগ্রাম )
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আগামী দিনের কার্যক্রম ও বিভিন্ন প্রীতি ম্যাচ- টুর্নামেন্ট এবং অ-১৩ /১৪ একাডেমি কাপ ফুটবলের অংশগ্রহণ নিশ্চিত করণ সহ বিবিধ বিষয়ে অবহিত সহ সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার্থে আজ (শনিবার)রাতে তার ব্যবসায়ী অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এসময় ভারপ্রাপ্ত সভাপতি,মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন একাডেমির অসমাপ্ত কাজ ও সাফল্য অর্জন এবং খেলোয়াড়দের পরিবার/ সদস্যদের সঙ্গে কর্মশালা , নৈতিক শিক্ষা, কোচিং প্যানেল, কোচিং টাইম, শৃঙ্খলাবোধ ,মাসিক ফি আদায় , ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গে অবগত করার ব্যাপারে নোটিশ/পত্র দাখিল ইত্যাদি ইত্যাদি জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে।
দীর্ঘ বছর যাবত অত্র এলাকার ক্রীড়া,শিক্ষা ও সংস্কৃতি সেবামূলক কর্মকান্ড পূর্বের মতোই প্রসারিত কামনা করেন।
একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী ভারপ্রাপ্ত মোঃ রাহাত হাসান, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ নাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ সেলিম,হরি জল দাশ ও নির্বাহী সদস্য মোঃ আইয়ুব খান, সিনিয়র খেলোয়াড় মোঃ আব্দুল্লাহ আল মামুন, আঃ নূর পঙ্কু, মোঃ রাসেদ প্রমূখ উপস্থিত ছিলেন।