ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে, গড়ে উঠুক সম্প্রীতির বন্ধন ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চেম্বার সভাপতি মো.আব্দুল ওয়াহেদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বিত কৃতি সন্তান- চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CNCCI) সভাপতি এবং কোয়ালিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.আব্দুল ওয়াহেদ। এক শুভেচ্ছা বার্তায় এই প্রভাবশালী ব্যবসায়ী সমাজসেবক নেতা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। রমজানের শিক্ষা যেন আমাদের বাকি ১১টি মাস সংযম, ধৈর্য এবং ত্যাগের মহিমায় জীবন গড়তে অনুপ্রাণিত করে—আজকের এই দিনে এটাই আমার প্রার্থনা।
তিনি আরও উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত আম চাষি এবং সীমান্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। আমদানিকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন এফবিসিসি আই, (FBCCI)-এর সাবেক এই পরিচালক বলেন,ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গঠন করা। বিশেষ করে আমাদের চারপাশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো.আব্দুল ওয়াহেদ জেলার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী নেতা এবং সমাজসেবক। আম চাষিদের নেতা, তিনি বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি। চাঁপাইনবাবগঞ্জ আমের বাজারজাতকরণ এবং আম রপ্তানির ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা রয়েছে। সীমান্ত বাণিজ্য! তিনি এফবিসিসিআই-এর সীমান্ত বাণিজ্য ট্রানজিট এবং ল্যান্ড পোর্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।
সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাথে যুক্ত থেকে সমাজসেবামূলক কাজ করে থাকেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরসহ জেলার সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে একজন নীতি নির্ধারক হিসেবে পরিচিত। পরিশেষে তিনি জেলার সকল স্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন,সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল ধর্মপ্রাণ ভাই-বোনদের জানাই— ঈদ মোবারক! ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে, গড়ে উঠুক সম্প্রীতির বন্ধন! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একে অপরকে ভালোবাসায় আগলে রাখি। আপনার ও আপনার পরিবারের জীবন হয়ে উঠুক আনন্দময় ও নিরাপদ যাএা।
পবিত্র ঈদ আমাদের মাঝে সেই সম্প্রীতির বার্তা বয়ে আনুক।" উল্লেখ্য যে, তিনি ২০০৪ সালে চেম্বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জেলার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরো অঙ্গীকার এই জেলায় অর্থনৈতিক দ্বিগুন বাড়ানোর লক্ষ্যে নিরসন ভাবে কাজ করে যাচ্ছেন। এই সফল উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো.আব্দুল ওয়াহেদ তিনি আরও বলেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার। নিজের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ কোনভাবেই না হয়,সেদিকে খেয়াল রেখে একটি সুন্দর, বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ে তোলার আহ্বান জানান এই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি সবশেষে সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন সকলের জীবন হয়ে উঠুক আনন্দময়। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একে অপরকে ভালোবাসায় আগলে রাখি। দেশ ও প্রবাসে কর্মরত সকল ধর্মপ্রাণ ভাই বোনদের জানাই ঈদ মোবারক! শুভেচ্ছা ও শুভকামনা।
শুভেচ্ছান্তে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল ওয়াহেদ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি গ্রুপ। রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ।।